Ridge Bangla

নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সে ট্রাম্পের বড় বিনিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রায় ১০ কোটি ডলারের করপোরেট বন্ড কিনেছেন। আর্থিক বিবরণী অনুযায়ী, এসব বিনিয়োগের মধ্যে নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বন্ডে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ রয়েছে, যা দুটি কোম্পানির একীভূত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই করা হয়।

প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের বিনিয়োগের বড় অংশ এসেছে বিভিন্ন শহর, স্কুল জেলা, ইউটিলিটি সংস্থা ও হাসপাতালের পৌর বন্ড থেকে। পাশাপাশি তিনি কয়েকটি বড় করপোরেশনের বন্ডও কিনেছেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারিত হলেও এতে এমন খাত অন্তর্ভুক্ত হয়েছে, যা তার নীতির মাধ্যমে লাভবান হতে পারে। এ কারণেই স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, নেটফ্লিক্সের ৮৩ বিলিয়ন ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ প্রস্তাব এগোবে কি না সে বিষয়ে তিনি মতামত দেবেন, এবং এ ধরনের যেকোনো অধিগ্রহণ চুক্তির জন্য নিয়ন্ত্রক অনুমোদন প্রয়োজন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, ট্রাম্পের শেয়ার ও বন্ড পোর্টফোলিও তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাধীনভাবে পরিচালিত হয় এবং এতে ট্রাম্প বা তাঁর পরিবারের কোনো সদস্যের সরাসরি নিয়ন্ত্রণ বা প্রভাব নেই।

This post was viewed: 4

আরো পড়ুন