Ridge Bangla

নিহার নামে ভাইরাল ছবিগুলো ভুয়া, জানাল রিউমর স্ক্যানার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহার নামে সম্প্রতি কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেগুলোতে দাবি করা হয় যে ছবিগুলোর চরিত্র নিহা নিজে। এতে বিভ্রান্তিতে পড়েন তার ভক্ত ও অনুসারীরা। তবে অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’ নিশ্চিত করেছে যে, ভাইরাল হওয়া এসব ছবি সম্পূর্ণ ভুয়া এবং প্রকৃতপক্ষে এগুলোতে যিনি রয়েছেন তিনি নাজনীন নাহার নিহা নন।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিগুলোর উৎস হলো ভারতীয় অভিনেত্রী আঞ্জলি টাটরারির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। গত ২১ মে দেওয়া তার একটি ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে এই ছবিগুলোর মিল পাওয়া যায়। প্রযুক্তির সহায়তায় আঞ্জলির ছবিতে নিহার মুখ বসিয়ে এগুলো সম্পাদনা করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়।

রিউমর স্ক্যানার জানায়, তারা এআই প্রযুক্তি ব্যবহার করে একই ধরনের মুখ প্রতিস্থাপন করে পরীক্ষা চালায় এবং একই ফলাফল পান, যা স্পষ্ট করে যে ছবিগুলো মূলত সম্পাদিত এবং প্রতারনামূলক।

অর্থাৎ, ভাইরাল ছবিগুলোর মূল চরিত্র নাজনীন নাহার নিহা নন। এটি নিছক কারিগরি কৌশলের মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর প্রচারণা।

উল্লেখ্য, নাজনীন নাহার নিহা ২০২৩ সালের ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেন। এরপর একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সর্বশেষ কোরবানি ঈদে তার অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউবে ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করে। এই প্রতিভাবান অভিনেত্রীকে নিয়ে এমন ভুয়া প্রচারণা নিঃসন্দেহে দুঃখজনক হলেও সত্যটি এখন পরিষ্কার।

This post was viewed: 76

আরো পড়ুন