Ridge Bangla

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রোববার দুপুরে আসামিদের আদালতে হাজির করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মহাসড়কে আকস্মিক মিছিল করে জননিরাপত্তা বিঘ্নিত ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। এ ঘটনায় থানায় ৩০ জনকে নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত আরও ৪০–৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, দেশবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান শুরু করে।

This post was viewed: 50

আরো পড়ুন