Ridge Bangla

নির্মাতা সোহেলের বিয়ের এক মাসের মাথায় স্ত্রীর ক্যানসার

চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমানের দাম্পত্য জীবনের শুরুতেই এসেছে এক কঠিন সংকট। মাত্র এক মাস আগে বিয়ের পর স্ত্রীর শরীরে ধরা পড়েছে জটিল স্টোমাক ক্যানসার। ডা. সামরিনা আলম তানহার জন্য নিজের ক্যারিয়ার সাময়িকভাবে স্থগিত রেখে গত আট মাস ধরে পাশে রয়েছেন তিনি।

সোহেল জানান, চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিজের সমস্ত সঞ্চয় ব্যয় করেছেন এবং বর্তমানে ঋণ করে স্ত্রীর চিকিৎসা চালাচ্ছেন। তিনি বলেন, “গত বছর বড় বোনকে হারিয়েছি, মায়ের চিকিৎসায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয় করেছি, কিন্তু পারিনি। এবার স্ত্রীর জন্য নতুন যুদ্ধ শুরু।”

ডা. তানহার চিকিৎসায় এ পর্যন্ত ৩০ লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে। দেশের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন, তবে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জার্মানি, তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিভিন্ন হাসপাতালে সফল অপারেশনের মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিদেশে চিকিৎসার খরচ প্রায় ৭০ লাখ টাকা, যা বর্তমানে পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। সোহেল সমাজের সহানুভূতিশীল মানুষের সাহায্যের আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, “বিয়ের অল্প ক’দিন পর আমরা ছাদে উঠে পাখি আর আকাশ দেখছিলাম, জীবন-মৃত্যুর লড়াইয়ে হার জিত যা হবে হোক, লড়াইটা আমরা একসাথে লড়বো।”

This post was viewed: 24

আরো পড়ুন