Ridge Bangla

নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সেটি ঠেকানোর ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবেই। কোনো শক্তিই নির্বাচন প্রতিহত করতে পারবে না। সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তার দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের সিদ্ধান্ত।

‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে একটি মহলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের বক্তব্য স্বৈরাচারের দোসরদের মতো। সরকার কখনোই কাউকে মাইনাস করার কথা বলেনি। যারা এসব বলছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকার কাউকে মাইনাস করেনি; যার ক্ষেত্রে মাইনাস হয়েছে, তা অন্য কারণে।”

খালেদা জিয়াকে জাতীয় নেতা আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, তিনি শুধু বিএনপির নন, দেশের আপামর জনসাধারণের নেতা। আমরা তার সুস্থতা কামনা করি এবং চাই তিনি দেশে ফিরে আসুন। দেশের জন্য তার উপস্থিতি প্রয়োজন। তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল নির্বাচন পরিবেশ প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ এবং অতি দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনই জাতির সামনে উপস্থাপন করা হবে।

This post was viewed: 36

আরো পড়ুন