Ridge Bangla

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করছে। বিএনপির চাপের কারণে ইসি আইনি অবস্থান থেকে সরে যাচ্ছে এবং গণভোট ও নির্বাচন সংক্রান্ত সংস্কারের বিরোধী অবস্থান নিচ্ছে। তিনি জানান, “বিএনপির চাপেই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে। ইসি নিরপেক্ষ না থাকলে আমরা প্রয়োজন হলে আদালতের সহায়তা নেব।”

নাহিদ ইসলাম বলেন, “ইসি সবার আস্থা অর্জন করতে পারছে না। যদি তারা একদলীয় পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে ভুল ভাবছে। পক্ষপাতদুষ্ট আচরণ হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বাধা তৈরি হবে এবং দায় প্রধান উপদেষ্টার ওপরও পড়বে।” তিনি আরও অভিযোগ করেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে আন্দোলন তৈরি করে এই রায় প্রভাবিত করেছে। এনসিপি এ বিষয়ে আদালতের সহায়তা নেবে এবং নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়নের জন্য পর্যবেক্ষণ চালাবে।

This post was viewed: 15

আরো পড়ুন