Ridge Bangla

নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও ফলাফল নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে এই সংবাদ সম্মেলনে। এতে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ, নতুন সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতির রূপরেখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন তিনি।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। সেখানে দলের শীর্ষ নেতারা পর্যায়ক্রমে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে সরকার গঠনসংক্রান্ত নানা বিষয় নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

This post was viewed: 4

আরো পড়ুন