Ridge Bangla

নিকন চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি সিনেমা ‘আনসিন’

সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’ (UNSEEN)।

উৎসবের এবারের মূল প্রতিপাদ্য ‘সৌন্দর্য’। নির্মাতা সাহিল তার চলচ্চিত্রে বাহ্যিক চাক্ষুষ সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ ও অদৃশ্য অনুভূতিকে গুরুত্ব দিয়েছেন। প্যারিসের পটভূমিতে ফরাসি ভাষায় নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

চলচ্চিত্রটির বেশিরভাগ কলাকুশলী বাংলাদেশি। এটি প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম, চিত্রগ্রহণে ছিলেন পার্বত রায়হান এবং সম্পাদনায় নিশান মাহমুদ। আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে। বর্তমানে উৎসবটির অনলাইন পাবলিক ভোটিং চলছে, যা ২৬ মার্চ পর্যন্ত খোলা থাকবে, এবং দর্শকদের ভোটে চলচ্চিত্রটি শীর্ষ ৫০-এ জায়গা পাওয়ার সুযোগ রয়েছে।

নির্মাতা সৈয়দ সাহিল মনে করেন, এই অংশগ্রহণ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হবে।

This post was viewed: 3

আরো পড়ুন