Ridge Bangla

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈশ্বিক টুর্নামেন্ট আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেবে টাইগ্রেসরা। বাছাইপর্বের সব ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত থেকে রেকর্ড গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘এ’-তে। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে রয়েছেন দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। এছাড়া এই গ্রুপে আছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আগামী ১২ জুন টুর্নামেন্টটি শুরু হবে। ১২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। আগামী ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে। ২৮ জুন গ্রুপপর্বের ম্যাচ শেষে ৩০ জুন ও ২ জুলাই টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৫ জুলাই ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকাল সাড়ে ৩টা)
১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকাল সাড়ে ৩টা)
২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকাল সাড়ে ৩টা)

This post was viewed: 3

আরো পড়ুন