Ridge Bangla

নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা বিশ্রাম

বছর শেষের পথে নভেম্বরের প্রথম দিন থেকেই শুরু হলো শেষ দুই মাসের গণনা। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নভেম্বর মাসটা কিছুটা নিরানন্দ কাটবে, কারণ এ মাসে একদিনেরও সরকারি ছুটি নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বর মাসে কোনো ধর্মীয় বা জাতীয় দিবসের ছুটি নেই। ফলে নিয়মিত অফিসের ব্যস্ত সময়েই পার করতে হবে পুরো মাস।

তবে ডিসেম্বর মাসে অপেক্ষা করছে কিছুটা স্বস্তির খবর। ওই মাসে দুটি সাধারণ ছুটি রয়েছে—১৬ ডিসেম্বর বিজয় দিবস (মঙ্গলবার) এবং ২৫ ডিসেম্বর বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন (বৃহস্পতিবার)। বড়দিনের সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে কোনো অতিরিক্ত ছুটি না নিয়েই সরকারি চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের অবকাশ।

চাইলে বড়দিনের আগে বা পরে একদিন অতিরিক্ত ছুটি নিলে চার দিনের দীর্ঘ বিশ্রামের সুযোগও মিলবে। অনেকেই বছরের শেষ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের পরিকল্পনা করছেন ডিসেম্বরের এই বিরতিকে ঘিরে।

এর আগে অক্টোবরের শুরুতে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করেছিলেন। ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী, আর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছিল দীর্ঘ অবকাশ। অক্টোবরের সেই বিরতির পর নভেম্বর কাটবে কর্মব্যস্ততায়, তবে ডিসেম্বরের শেষ ভাগের ছুটিতেই মিলবে বছরের শেষ বিশ্রামের স্বস্তি।

This post was viewed: 26

আরো পড়ুন