Ridge Bangla

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ থেকে ১০ এপ্রিল দেশের সকল সরকারি কর্মকর্তাদের জন্য ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

বুধবার (১ এপ্রিল) সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস, পানি ও বিদ্যুতের খরচ ক্রমবর্ধমান হওয়ায় সরকারি কর্মকর্তাদের ক্রয়ক্ষমতা সীমিত হয়ে পড়েছে।

সমিতির নেতারা উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পাশাপাশি তা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

This post was viewed: 3

আরো পড়ুন