Ridge Bangla

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয়লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র রাজনীতিক ও সেনেটর মার্কো রুবিও বাংলাদেশের নতুন সরকার, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া পোস্টে মার্কো রুবিও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য প্রত্যাশী, যাতে আঞ্চলিক সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করা যায়।”

মার্কো রুবিও পোস্টে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের বিষয়েও গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের জন্য প্রস্তুত।

This post was viewed: 6

আরো পড়ুন