Ridge Bangla

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশ সরকারের প্রতি শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। এরই ধারাবাহিকতায় ভারত সফরের জন্য আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি সুবিধাজনক সময়ের মধ্যে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন ওম বিড়লা।

নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দিন সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং বিকেলে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন।

This post was viewed: 2

আরো পড়ুন