Ridge Bangla

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

নওগাঁর আত্রাই উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবক নিজের স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বলরামপুর চৌধুরীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের নাম গৌতম সরকার (৪২)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌতম সরকার দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও ছিল। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। ঘটনার দিন গভীর রাতে তাদের মধ্যে আবারও তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গৌতম সরকার ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন