Ridge Bangla

দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর খালিশপুরে এক নৃশংস হামলায় স্থানীয় তাঁতী দলের নেতা সোনা মিয়া (৩৮) নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নয়াবাটি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়।

নিহত সোনা মিয়া ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাতে তিনি নিজের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে তিনজন সশস্ত্র দুর্বৃত্ত এসে তাঁর দোকানে প্রবেশ করে তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

প্রাণ বাঁচাতে তিনি দৌঁড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়েও তাঁকে পুনরায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন