Ridge Bangla

দেশব্যাপী অভিযানে সাড়ে ৪ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

দেশব্যাপী পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সর্বশেষ হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া তেলের পরিমাণ ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান, গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান পরিচালিত হয়।

উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, ৩ লাখ ৫২ হাজার ৪৭ লিটার। এছাড়াও অভিযানে ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

একই সময়ে সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে ৩ হাজার ১১টি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সচিব জানান, জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা যায়।

This post was viewed: 5

আরো পড়ুন