Ridge Bangla

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম।

সোমবার (৬ এপ্রিল) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ নোটিশ পাঠিয়েছেন তিনি।

নোটিশে দাবি করা হয়, দেশে হঠাৎ করে হাম রোগের ব্যাপক বিস্তার ঘটেছে। যার ফলে বহু শিশু মৃত্যুবরণ করেছে এবং অনেকেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ পরিস্থিতির পেছনে টিকাদান ব্যবস্থাপনায় অনিয়ম ও বেসরকারি খাতে হস্তান্তরের বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।

নোটিশে ড. ইউনূস ছাড়াও রয়েছেন ড. আসিফ নজরুল, সৈয়দ রেজোয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরয়ার ফারুকী। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে।

ওই নোটিশে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ জন্য পাঁচ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন