Ridge Bangla

দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (১১ জানুয়ারি) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বৈশ্বিক এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির একিউআই স্কোর ছিল ২৪৪। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর দাঁড়িয়েছে ২১১। এরপর চতুর্থ স্থানে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চ্যাংডু, স্কোর ২০৪। পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হো চি মিন সিটি, যার একিউআই স্কোর ২০১।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর অধিক দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত।

This post was viewed: 19

আরো পড়ুন