Ridge Bangla

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটি তার প্রথম সফর হবে। সফরের শুরু হবে বগুড়া থেকে, এরপর রংপুরে যাত্রা করবেন তিনি।

বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারেক রহমান ১১ জানুয়ারি রাতে বগুড়ায় পৌঁছবেন এবং ওই রাতটি শহরে অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর রংপুরে যাত্রা করবেন। সফরের পথে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করার পরিকল্পনা রয়েছে।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর শহরে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, শিবগঞ্জে দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাবেন এবং শেষ সীমানা পর্যন্ত সঙ্গ দেবেন।

জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে এবং কোনো ত্রুটি পাওয়া যায়নি। এই সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।

This post was viewed: 18

আরো পড়ুন