Ridge Bangla

দাম্মামে বাংলাদেশী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, থাকছেন জেমসও

বাংলাদেশি শিল্পীরা সৌদি আরবের দাম্মামে একটি বিশেষ সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে যাচ্ছেন, যা সৌদি সরকারের ২০১৯ সালে শুরু করা বার্ষিক “রিয়াদ সিজন” এর সম্প্রসারিত আয়োজনের অংশ।

২০১৯ সাল থেকে ‘রিয়াদ সিজন’ আয়োজনের মাধ্যমে বিনোদন, সংস্কৃতি ও খেলাধুলাসহ নানা আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে বিনোদনপ্রেমীদের রিয়াদে আমন্ত্রণ জানানো হচ্ছে। বাংলাদেশও নিয়মিত অংশ নিচ্ছে এই আয়োজনে।

এবার দাম্মাম শহরে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে একটি বিশেষ আয়োজন করা হয়েছে, যেখানে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই আয়োজনে প্রতিটি দেশ চার দিন করে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরছে। বাংলাদেশের অংশগ্রহণ ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত চলবে।

বাংলাদেশ পর্বে থাকছে—

  • প্রথম দিন (৩০ এপ্রিল): সংগীত পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা।

  • দ্বিতীয় দিন (১ মে): গান পরিবেশন করবেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা।

  • তৃতীয় দিন (২ মে): প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন নগরবাউল জেমস। তার সঙ্গে পারফর্ম করবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা।

অনুষ্ঠানে আরও থাকবে কারুশিল্প প্রদর্শনী, দেশীয় খাবারের স্টল, শিশুদের জন্য বিশেষ আয়োজন এবং বিভিন্ন কর্মশালা।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বরে অনুষ্ঠিত রিয়াদ সিজনেও আল-সুওয়াইদি পার্কে গান পরিবেশন করেছিলেন জেমস। তার পরিবেশনায় প্রবাসী বাংলাদেশিরা দুপুর থেকেই ভেন্যুতে ভিড় জমিয়েছিলেন, এবং দেশটির অন্যান্য শহর থেকেও অনেকেই ছুটে এসেছিলেন এই কনসার্ট উপভোগ করতে।

This post was viewed: 46

আরো পড়ুন