Ridge Bangla

দাউদ ইব্রাহিমের প্রেমে নায়িকা মেহবিশ হায়াত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াত বরাবরই আলোচনায় থাকেন তার অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে। তবে এবার আবারও তিনি আলোচনায় এসেছেন ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানোর ঘটনায়।

২০১৯ সালে পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘তমঘা-ই-ইমতিয়াজ’ প্রদান করলে বিতর্কের সূত্রপাত হয়। তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে, দাউদের প্রভাবেই নাকি এই পুরস্কার পেয়েছেন মেহবিশ। কিছু বিদেশি সংবাদমাধ্যম এমনও দাবি করে যে, আইটেম সং-এ তার পারফরম্যান্স দেখে দাউদ এতটাই মুগ্ধ হন যে, চলচ্চিত্রে বড় সুযোগ পেতে নেপথ্যে ভূমিকা রাখেন তিনি। যদিও এসব বিষয়ে কখনো মুখ খোলেননি মেহবিশ হায়াত।

২০১৫ সালে ‘জাওয়ানি ফির নই আনি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মেহবিশের। এরপর ‘অ্যাক্টর ইন ল’ (২০১৬), ‘লোড ওয়েডিং’ (২০১৮) সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করে তিনি পাক চলচ্চিত্রে শীর্ষস্থানীয় অভিনেত্রীর আসনে বসেন। একসময় তিনি ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন।

বলিউডেও সুযোগ পেয়েছিলেন মেহবিশ। শোনা যায়, তিনি ‘ফ্যানি খান’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তার পরিবর্তে ঐশ্বরিয়া রাইকে নেওয়া হয়। অনেকে ধারণা করেছিলেন, ব্যক্তিগত কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তবে বাস্তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার কারণেই সুযোগ হারান তিনি।

দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সম্পর্কে মেহবিশ বরাবরই নীরব থেকেছেন। তবে এই বিতর্কই তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে পাকিস্তানসহ বলিউড অঙ্গনে।

This post was viewed: 43

আরো পড়ুন