Ridge Bangla

দক্ষতা উন্নয়নের জন্য সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদনের নিয়মাবলি

দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্পূর্ণ অর্থায়িত একটি মর্যাদাপূর্ণ ফেলোশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই)। ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপ ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ সাংবাদিকেরা অংশগ্রহণের মাধ্যমে গণমাধ্যমে নেতৃত্ব, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

এই ফেলোশিপে কোনো আবেদন ফি নেই। নির্বাচিত ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে, যা লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে এবং পেশাদারদের সঙ্গে কাজ করে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ মিলবে।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে এবং গ্লোবাল ডেভেলপমেন্ট বিষয়ে আগ্রহ ও শেখার মানসিকতা থাকতে হবে। ইন্টার্নশিপ শেষে প্রার্থীকে পড়াশোনায় ফিরে যেতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জীবনবৃত্তান্ত (সিভি), কভার লেটার, পূর্ণাঙ্গ ও স্বাক্ষরিত ইউএনডিপি আবেদন ফরম, একটি রেফারেন্স লেটার এবং প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে www.undp.org/united-states/internships ভিজিট করার জন্য বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ জানুয়ারি ২০২৬।

This post was viewed: 14

আরো পড়ুন