Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি মো. ইসমাইল জবিউল্লাহকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের একাধিক শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য, আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ ও পেশাজীবী প্রতিনিধিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব-উন-নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, মেজর (অব.) ফজলে এলাহী আকবর, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিমসহ মোট ৪১ জন নেতা।

This post was viewed: 24

আরো পড়ুন