Ridge Bangla

তেহরানে তেলের ডিপোতে ইসরায়েলি হামলার পর রাস্তায় আগুনের নদী

ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। হামলার ফলে ছিদ্র হওয়া পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে রাস্তায় দাউদাউ করে আগুনের প্রবাহ সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের রাস্তাগুলোতে ড্রেনের মধ্যে দিয়ে আগুন বয়ে যাচ্ছে এবং সাধারণ পথসমূহ আগুনের কুণ্ডলীতে পরিণত হয়েছে।

ইরানি তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান এবং পশ্চিমের কারাজ শহরের তিনটি তেল ডিপো ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরান ও আলবোরজে চারটি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম পণ্য স্থানান্তর কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। তেলের এই প্রবাহ ও আগুনের কারণে পরিবেশ ও নগরিক জীবনে বিপদ সৃষ্টি হয়েছে। তবে ইরান সরকার জানিয়েছে, হামলার পরও দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি দেখা দেয়নি। তেল বিতরণ ব্যবস্থাকে সচল রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন