Ridge Bangla

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। গতকাল রোববার অনুষ্ঠিত এ ফোনালাপে জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।

নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. আল-খুলাইফি জানান, তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন এবং সাম্প্রতিক নির্বাচনে দলের সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে কাতার ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

পোস্টে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এ ধরনের সহযোগিতা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন