Ridge Bangla

তারেক রহমানের ভোটার হওয়ার পথে কোনো আইনি বাধা নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে কোনো আইনি বাধার মুখোমুখি হবেন না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার জানিয়েছেন, তারেক রহমানের ভোটার হওয়া সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় কোনো বাধা নেই। তবে তিনি গুলশানের বাসায় ভোট দেবেন নাকি নির্বাচন অফিসে- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে এবং সময়মতো তা জানানো হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, ভোটার হওয়ার ক্ষেত্রে তারেক রহমান চাইলে দেশের যেকোনো স্থানের ভোটার হতে পারেন। এর জন্য আইনি কোনো বাধা নেই। বিএনপির পক্ষ থেকে তিনি বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন।

দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে আসা তারেক রহমানকে বিএনপি আগেই জানিয়েছিল, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। নির্বাচন কমিশনাররা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে যে কোনো এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় বিশেষ কারণে তিনি ভোটার হতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। সেই কারণে তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। আইনি ও প্রশাসনিক সব প্রক্রিয়া শেষে ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

This post was viewed: 31

আরো পড়ুন