Ridge Bangla

ঢামেক থেকে অপহৃত শিশু উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় জড়িত মূলহোতা তানভীর (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-১) সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন দুপুরে অসুস্থ নানাকে দেখতে মা ও খালার সঙ্গে হাসপাতালে আসার কিছুক্ষণ পর হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে বিকেল নাগাদ তার বাবার কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে র‍্যাব প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে। মধ্যরাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীরকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে শিশুটিকেও উদ্ধার করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন