Ridge Bangla

ঢাকার যানজট কমাতে সরকারের ৭টি সিদ্ধান্ত: স্বল্প-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঢাকার যানজট সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ।

এছাড়া যানবাহনের চাপ কমাতে বিকল্প সড়ক ও রুট ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের শেষ নাগাদ রাজধানীর যানজট পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আসতে পারে। আর মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

This post was viewed: 2

আরো পড়ুন