Ridge Bangla

ঢাকায় ট্রান্সপোর্ট কর্মচারীকে কুপিয়ে ৯০ হাজার টাকা ছিনতাই

রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে ট্রান্সপোর্টের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোডে শেখ কামাল স্কুলের সামনে ছিনতাইয়ের শিকার হন কিবরিয়া নামে এক ট্রান্সপোর্ট কর্মচারী। তিনি চট্টগ্রাম থেকে আসা মালামাল ঢাকায় আনলোড শেষে রিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় তিন ছিনতাইকারী তার রিকশা থামিয়ে ধারালো অস্ত্রের মুখে ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন