Ridge Bangla

ডেভিল হান্ট ফেজ-২: অভিযানে যুবলীগের দুই নেতা কারাগারে

কিশোরগঞ্জের ভৈরবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে পরিচালিত অভিযানে যুবলীগের দুই নেতাকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এবং ভৈরব কলেজ রোডের বোম্ব পট্টি এলাকায় চালানো পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন শিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া (৪৩) এবং ভৈরব পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবুল মিয়া (৬০)। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যাচেষ্টা এবং থানায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির জানান, আটককৃতদের আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন