Ridge Bangla

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৯৫ জন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে। এদিকে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ২৭৮ জন রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২০ জন এবং দক্ষিণ সিটিতে ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশালে ১৫৫ জন, খুলনায় ১১৪ জন, রাজশাহীতে ১১৩ জন, ময়মনসিংহে ৫৯ জন ও সিলেট বিভাগে ৯ জন নতুন করে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা উত্তর, দুজন ঢাকা দক্ষিণ এবং দুজন বরিশাল বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অনেকেই জটিল অবস্থায় আছেন।

This post was viewed: 41

আরো পড়ুন