Ridge Bangla

ডিএমপির আদেশে ঢাকার ৪টি থানায় ওসি বদলি

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপি লাইনওয়ারে কর্মরত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বার্থে ও পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত কাজে যোগ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, এই বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন