Ridge Bangla

ডিএমপিতে রদবদল, পাঁচ এডিসিকে নতুন দায়িত্বে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগে, মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগের মো. শওকত আলীকে রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগের কে. এইচ. এম. এরশাদকে উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, এই রদবদলকে সংগঠনের অভ্যন্তরীণ প্রশাসনিক পুনর্বিন্যাস ও কার্যক্রমে গতি আনতে নেওয়া একটি নিয়মিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডিএমপির এক সিনিয়র কর্মকর্তা বলেন, এ ধরনের দায়িত্ব পরিবর্তনের মাধ্যমে কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে কাজের অভিজ্ঞতা বাড়ে এবং ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের শিগগিরই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 25

আরো পড়ুন