Ridge Bangla

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে এক পাকিস্তানি নাগরিকের বিচার

ইরানের রেভোল্যুশনারি গার্ডসের কমান্ডার কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য মার্কিন উর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ফেডারেল আদালতে বিচার চলাকালে প্রসিকিউটররা বলেন, আসিফ রাজা মার্চেন্ট নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে কোনো রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি বা ‘হিটম্যান’ খোঁজার চেষ্টা করেছিলেন।

প্রসিকিউটরদের দাবি, এই পরিকল্পনার সঙ্গে ইরানের সম্ভাব্য যোগসূত্র রয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা নিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

২০২০ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলেইমানি নিহত হন। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোলেইমানি ছিলেন ইরানের বিদেশে পরিচালিত সামরিক অভিযানের অন্যতম প্রধান কমান্ডার।

সোলেইমানির মৃত্যুর পর থেকে ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছেন। মার্কিন কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক এই মামলাটি সেই প্রতিশোধমূলক পরিকল্পনার সঙ্গেই সম্পর্কিত হতে পারে। মামলাটি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

This post was viewed: 2

আরো পড়ুন