Ridge Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি দেখল ক্রিকেট বিশ্ব

মাত্র ৩৩ বলে সেঞ্চুরি, তাও আবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনালে। এমনই এক ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের তারকা ওপেনার ফিন অ্যালেন করলেন অনন্য এক রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য এই রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের তারকা অ্যালেন। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০০ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন।

বুধবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন।

১০ বছর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করে এই রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইলের। কিন্তু ক্রিস গেইল তখন সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছিলেন ৪৭ বল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন বৈশ্বিক আসরে নকআউট পর্বে অ্যালেনের সেঞ্চুরিটিই এখন সর্বোচ্চ রানের ইনিংস। অপরদিকে টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এর আগে এত কম বলে কেউ সেঞ্চুরি করতে পারেনি। তাই টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটাই দ্রুততম সেঞ্চুরি।

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফিন অ্যালেন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৮টি ছয় ও ১০ চারের মাধ্যমে নিজের সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। টসে হেরে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে করে ১৬৯ রান। টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সিপার্ট ও ফিন অ্যালেন। মাত্র ১২.৫ ওভারে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটে বড় ব্যবধানে জয় লাভ করে নিউজিল্যান্ড।

This post was viewed: 104

আরো পড়ুন