Ridge Bangla

টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার যেসব এলাকায়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন নির্বাচন, রমজান, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিস্টেম উন্নয়ন, গাছের শাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলো হলো, পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ, বিসিক এলাকা, র‍্যাব-১৫ কার্যালয়, গণস্বাস্থ্য অফিস, সদরপাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, কাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড। এতে সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

This post was viewed: 6

আরো পড়ুন