Ridge Bangla

জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন ডিজেল এবং দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হতে পারে প্রায় ২ হাজার ২৫০ কোটি টাকার বেশি।

শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কাজাখস্তানভিত্তিক কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানি করা হবে। এ বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮৯ কোটি টাকা।

এদিকে, সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ১ হাজার ৫৬০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। ফলে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে জরুরি ভিত্তিতে এসব আমদানি করা হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন