Ridge Bangla

জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন এবং এ খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নে স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড এবং এলএনজি ও এলপিজি সরবরাহে আমেরিকান জ্বালানি সমাধান দেশজুড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করছে।

This post was viewed: 4

আরো পড়ুন