Ridge Bangla

জুবিন গার্গের স্ত্রী গারিমা সাইকিয়া হাসপাতালে ভর্তি

ভারতের কিংবদন্তি গায়ক জুবিন গার্গ প্রয়াতের শোক সামলে ওঠার আগেই শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্ত্রী গারিমা সাইকিয়া। স্বামীর অকাল মৃত্যু ও তদন্তের চাপ সহ্য করতে না পেরে বর্তমানে তিনি গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’-এর মুক্তি ও প্রচার কাজ নিয়ে দিনরাত ব্যস্ত ছিলেন গারিমা। অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা ও দীর্ঘ সময় অবসন্ন থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, গারিমার মানসিক চাপের কারণে তার শারীরিক শক্তি ক্ষীণ হয়ে পড়েছে। রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড ও ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ডা. ব্রজেন লখরের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল আছেন, তবে কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়।

জুবিন গার্গের অকাল মৃত্যুতে পুরো আসামজুড়ে শোকের ছায়া নেমেছে। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের সময় সাঁতার কাটতে গিয়ে আকস্মিকভাবে প্রাণ হারান এই জনপ্রিয় সংগীতশিল্পী।

This post was viewed: 33

আরো পড়ুন