Ridge Bangla

জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি জিয়াউল হক

জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে। সরকারের উচ্চপর্যায়ের রদবদলের অংশ হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়। একই সঙ্গে তাঁর চাকরি বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমানকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে জানানো হয়, এই নিয়োগের স্বার্থে তাঁর চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

This post was viewed: 17

আরো পড়ুন