Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এমমিউজ শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।

এছাড়া ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ৪ মার্চ এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ সময় ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর ২৩ ডিসেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

This post was viewed: 3

আরো পড়ুন