জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী— চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি-ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের পরীক্ষা ২০২৬ সালের ৯ জানুয়ারি এবং কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
This post was viewed: 36