Ridge Bangla

ছোট নায়িকার সঙ্গে রোমান্স–বিতর্কে রণবীরের জবাব

রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত নতুন বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় তুমুল আলোচনা চলছে। রণবীর ও অর্জুন রামপালের নতুন রূপ ভক্তদের উত্তেজিত করলেও সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে রণবীরের সঙ্গে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের রোমান্টিক দৃশ্যকে ঘিরে।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে নতুন ট্রেন্ড? বয়সের ব্যবধান নিয়ে রণবীরকে কটাক্ষ করে নেটিজেনদের মন্তব্যও ভাইরাল হয়।

অবশেষে এক জনসমক্ষে বক্তব্য রাখতে গিয়ে এ বিতর্কের জবাব দেন রণবীর সিং। তবে তিনি সমালোচনার প্রতিক্রিয়া না দেখিয়ে বরং সারা অর্জুনের সক্ষমতা ও প্রতিভাকেই সামনে তুলে ধরেন। রণবীর বলেন, এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ থাকে, বয়সে ছোট হলেও প্রখর মেধা ও পরিপক্বতা থাকে তাদের মধ্যে। সারা তেমনই। সহ–অভিনেত্রীর সাবলীল অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, সে যেন অভিনয়ের জন্যই জন্মেছে। তাকে দেখলে মনে হবে, এর আগে সে ৫০টা ছবিতে অভিনয় করেছে। রণবীর এমনকি সারা অর্জুনকে হলিউড তারকা ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গেও তুলনা করেন।

This post was viewed: 32

আরো পড়ুন