জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু শতাধিক কর্মী-সমর্থকসহ ছাত্রদলে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুসারীদের সমাবেশ করেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং গত ১৬ মাস ফুলগাজী উপজেলায় ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কাজের সন্তুষ্টির ভিত্তিতে এনসিপি তাকে জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়।
তিনি বলেন, এনসিপি নতুন ধারার বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা সেই কমিটমেন্ট রাখতে পারেনি। তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জামায়াতের সঙ্গে তারা জোটবদ্ধ হয়েছেন।