Ridge Bangla

চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী

দীর্ঘ বিরতির পর মানবচালিত চন্দ্র অভিযানে নতুন মাইলফলক স্থাপন করেছে নাসার আর্টেমিস-II মিশন। এই অভিযানে নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। আজ শনিবার (১১ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে চার নভোচারীকে বহনকারী ওরিয়ন ক্যাপসুল নিরাপদে অবতরণ করে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় উচ্চগতির ধাক্কা সামলে প্যারাশুটের সাহায্যে অবতরণ সম্পন্ন হয়। পরে নভোচারীদের ক্যাপসুল থেকে একটি নৌযানে করে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’র মেডিক্যাল বেতে নিয়ে যাওয়া হয়।

এই ঐতিহাসিক যাত্রায় অংশ নেন রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরিমি হ্যানসেন। ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে তারা প্রায় ১০ দিন মহাকাশে অবস্থান করেন।

অভিযানের সময় নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশ ঘুরে আসেন, যা ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ মিশনের পর প্রথম মানব উপস্থিতি। এ যাত্রায় তারা মানব ইতিহাসে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করেন।

এই মিশনের মাধ্যমে ভবিষ্যৎ চন্দ্র অভিযানের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে। বিশেষ করে মহাকাশযানের তাপ সুরক্ষা, ন্যাভিগেশন এবং জীবনরক্ষাকারী ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়।

অভিযানটিতে বেশ কয়েকটি রেকর্ড গড়া হয়েছে। ভিক্টর গ্লোভার চাঁদ প্রদক্ষিণকারী প্রথম বর্ণবাদী ব্যক্তি, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরিমি হ্যানসেন প্রথম অ-আমেরিকান হিসেবে এ কৃতিত্ব অর্জন করেন।

This post was viewed: 5

আরো পড়ুন