Ridge Bangla

চাঁদাবাজি মামলায় আদালতে তলব অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরকে

চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন লাহোর ক্যান্টনমেন্ট আদালত। মামলার পরবর্তী শুনানিতে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ডেইলি পাকিস্তান-এর খবরে জানা যায়, গত শুনানিতে নাজিশের আইনজীবী তার অনুপস্থিতির আবেদন করেন এবং দাবি করেন, নাজিশ বর্তমানে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। আদালত সেই আবেদনে সাড়া দিলেও পরবর্তী শুনানিতে তাকে উপস্থিত থাকতে এবং তার অসুস্থতার প্রমাণস্বরূপ মূল মেডিকেল সনদ জমা দিতে বলেন।

এই মামলাটি করেছেন পাকিস্তানি অভিনেতা আজান আসওয়াদ হারুন। তিনি অভিযোগ করেন, টেলিফিল্মের শুটিংয়ের সময় নাজিশের সঙ্গে পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আজানের দাবি, শোবিজে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাজিশ তার কাছ থেকে অর্থ ও উপহার গ্রহণ করেন। এসবের মধ্যে ছিল ১৫ লাখ টাকার নগদ অর্থ, দুবাই ও লন্ডনের বিমান টিকিট, মূল্যবান উপহার, এবং প্রায় ৫৫ লাখ টাকার হোন্ডা ব্র্যান্ডের একটি গাড়ি।

পরে আজান নিজেকে প্রতারিত মনে করে সম্পদ ফেরত চাইলে সম্পর্কের অবনতি ঘটে এবং বিষয়টি আদালতে গড়ায়। এখন আদালত সরাসরি নাজিশ জাহাঙ্গীরের জবাব চাচ্ছে, যার ফলে তার উপস্থিতি মামলার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

This post was viewed: 25

আরো পড়ুন