Ridge Bangla

গ্রিস উপকূলে ১৮ জন বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী পথে গ্রিস উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৭ মার্চ সংঘটিত এ মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ মোট ২২ জন অভিবাসীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, উন্নত জীবনের আশায় অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন, যা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

This post was viewed: 5

আরো পড়ুন