Ridge Bangla

গোপালগঞ্জ পৌরভবনের দেয়ালে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ সদর পৌরসভার বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বিকট শব্দে পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা পৌরসভার বাউন্ডারি ওয়ালের দক্ষিণ-পূর্ব অংশে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন