Ridge Bangla

গোপালগঞ্জে গণপূর্ত ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে গোপালগঞ্জে নাশকতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত ১০টি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে পিকআপ ভ্যানটি আগুনে পুড়ে যায়। অফিসের গার্ড টের পেয়ে আশপাশের লোকজনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে গভীর রাতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। কালো রঙের একটি মাইক্রোবাস থেকে ৫-৬টি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়া রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে দুর্বৃত্তরা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নিরাপত্তা বাহিনী জানায়, জেলা ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান রাখা হয়েছে। সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে অজ্ঞাতসূত্র থেকে ছড়ানো গুজব ও নাশকতামূলক কার্যক্রমে বিভ্রান্ত না হওয়ার জন্য। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল চালাচ্ছে।

This post was viewed: 53

আরো পড়ুন