গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য নতুন হটলাইন সেবা চালু করেছে সরকার। জাতীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্তরে ছড়ানো ভুয়া তথ্য সম্পর্কে এখন সরাসরি অভিযোগ জানানো যাবে।
সোমবার (০৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে।
এ ছাড়া notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠানোর সুযোগও রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
This post was viewed: 13